শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত

লালমোহনে লিচুর বাম্পার ফলনের আশা।

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা লালমোহনে লিচু বাগানে মুকুলে ছেয়ে গেছে চারিদিক।
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। লিচুর মুকুলে চারদিকের পরিবেশ মুগ্ধ হয়ে উঠেছে। আনন্দ উল্লাস হাসি ফুটেছে চাষিদের মুখেও। এ অঞ্চলের আবহাওয়া লিচুর জন্য বেশ উপযোগী হওয়ায় এখানে প্রচুর লিচুর বাগান গড়ে উঠেছে। এখানকার লিচু রসালো ও স্বাদ বেশি হওয়ায় সুনামও রয়েছে দেশজুড়ে।
লিচু চাষ করে লালমোহন উপজেলার চাষিদের অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। এতে অনেকে লিচু চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। মিষ্টি ও রসালো স্বাদের বিভিন্ন জাতের লিচুর সমাহার রয়েছে বাগানগুলোতে। এসব বাগানে বিভিন্ন জাতের বোম্বাই, কালিপুরী, চায়না-থ্রি ও দেশি লিচুর সমারোহ রয়েছে।
উপজেলার কালমা ইউনিয়ন ও ধলীগৌরনগরের বিভিন্ন গ্রামগঞ্জে লিচুবাগানে গিয়ে দেখা গেছে, বাগানে গাছগুলোতে ফুল এসেছে। গুটিও হয়ে গেছে।
স্থানীয় লিচু চাষিরা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে এই এলাকায় লিচু কিনতে আসেন পাইকাররা। তবে এবার পরিবেশের কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে। তবুও লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় লিচু চাষিরা।
লিচু বাগানের মালিক কামাল ও নাজমুল জানান, ৫ বছর ধরে লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের চাষ করে ভালোই চলছিল। গত দু-তিন বছর প্রাকৃতিক সমস্যার কারণে লিচুর ফলন কমে আসছে। তারপর এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই অঞ্চলের চাষিরা অনেক পরিশ্রমী। ভালো ফলন পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি অফিস থেকে সবসময় তাদের কৃষিকাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন চাষিদের মৌসুমি ফল চাষে উদ্বুদ্ধ করতে নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা