সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার ডিআইজি শাহাজানের নেতৃত্বে রাজশাহীতে মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি গোদাগাড়ীতে লিজ নেওয়া খাস পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তা অ্যাম্বুলেন্স চালু করলেন সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল হক

লক্ষ্মীপুরের এইচএসসি কেন্দ্রে ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ারে পরীক্ষার্থীদের ভোগান্তি

মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:

চলমান এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের (পুরাতন ভবন) কেন্দ্রে ব্যবহৃত ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ার নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, চেয়ারের সঙ্গে সংযুক্ত লেখার প্যাডটি আকারে ছোট হওয়ায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

পরীক্ষার্থীরা জানান, একটি রাইটিং প্যাডে পরীক্ষার খাতা, এমসিকিউর ওএমআর শিট এবং উপস্থিতিপত্র একসঙ্গে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে লেখালেখির সময় বারবার কাগজপত্র সরাতে হচ্ছে। এতে মনোযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পরীক্ষা দিতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও জানান, ছোট রাইটিং প্যাডের কারণে স্বাভাবিকভাবে লিখতেও সমস্যা হচ্ছে। অনেকের হাত প্যাডের বাইরে চলে যাচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে গিয়ে হাত, কাঁধ ও শরীরে ব্যথা অনুভূত হচ্ছে। অস্বস্তিকর অবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকায় মানসিক চাপও বেড়ে যাচ্ছে।

পরীক্ষার্থীদের ভাষ্য, একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন।

তাদের মতে, পরীক্ষার হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন ব্যাহত হতে পারে। তাই পরীক্ষার পরিবেশ উন্নত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত জায়গাসম্পন্ন ও মানসম্মত রাইটিং প্যাডযুক্ত চেয়ার অথবা উপযুক্ত বেঞ্চের ব্যবস্থা করা হোক, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন এবং কোনো ধরনের শারীরিক বা মানসিক ভোগান্তির শিকার না হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা