রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ, যোগ্য ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের নতুন প্রজন্মই হবে আগামী দিনের নেতৃত্ব। তাই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমরা সর্বদা পাশে থাকবো।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মিরপুর সাড়ে এগার রংধনু কনভেনশন সেন্টারে রূপনগর হাই স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, রূপনগর থানা বিএনপির আহবায়ক জনাব জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন মাষ্টার,খায়রুল আলম নয়ন। সভায় সভাপতিত্ব করেন রূপনগর হাইস্কুলের সভাপতি মমতাজ বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম.অলিউল হাসানাত তুহিন। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক তানজিলা হাসানাত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা