রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে আইফোনের জন্য কিশোরকে হত্যা, মরদেহ উদ্ধার পেকুয়া-চকরিয়ায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ আটঘরিয়ায় গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু মহেশপরে অফিসার্স ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মহেশপুরে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেসিন বিতরণ। পূবালী ব্যাংক পিএলসি, টেবুনিয়া শাখার অধিনে ক্যাশলেস দেবোত্তর বাজার” প্রোগ্রাম ও এলেক্ট্রোনিক বুথ উদ্বোধন  শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান চুয়াডাঙ্গায় ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ডা.শফিকুর রহমান বাঁশখালীর গুনাগরি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পানি বন্দি হয়ে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের হাতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দেন। চরফ্যাশন রসুলপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন আহাম্মেদের ইন্তেকাল

রাণীশংকৈলে ৫৫০ কৃষক পেলেন ফলজ-বনজ গাছের চারা

লেমন সরকার, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, বাঁশের খুঁটি এবং জৈব সার (ভার্মিকম্পোস্ট) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, কমলা, মাল্টা, মেহগনি ও নিমের চারা, প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং ২৫ কেজি করে জৈব সার (ভার্মিকম্পোস্ট) বিতরণ করা হচ্ছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে ফলজ ও বনজ গাছ রোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা