রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

রাণীশংকৈলে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২০২২-২৪ অর্থবছরের এসএসসি ও এইচ এসসি পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের (A+) সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার ও অধ্যক্ষ নেকমরদ সরকারি কলেজ মকবুল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- বেলাল উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের সাফল্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে কৃতি ছাত্র-ছাত্রীদের প্রশংসা করেন এবং আগামিতে তাদের সাফল্য অব্যাহত রাখার জন্য উৎসাহ ও পরামর্শ দেন। এইসাথে তিনি ২০২৪’র জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করার জন্য ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মোট ৩৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। প্রসঙ্গত এরমধ্যেই সরকারিভাবে তাদের নিজ নিজ একাউন্টে এসএসসি পর্যায়ে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার করে টাকা অনলাইনে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা