রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি :

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

আগ্রহী আবেদনকারীরা নগরীর রেলগেট এলাকার বিন্দু হোটেলের পাশে অবস্থিত “টাইপরাইট সেন্টার” থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাবেও ফরম সংগ্রহ ও পূরণকৃত ফরম জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন ফরমে উল্লেখিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে আবেদনকারীকে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত না করা হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ ও সহযোগী সদস্য পদে আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ, যথাযথভাবে পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা