শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

রাউজানে রাঙ্গুনিয়ার যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে নিহত।

চট্টগ্রামের এস এম জসিম, বিশেষ প্রতিনিধি:

রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (মাসুদ চৌধুরী) নামে এক বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হামলায় ৬ জনকে দেখা গেছে। এর মধ্যে ২ জনের হাতে পিস্তল ছিল। খুব কাছ থেকে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মাকসুদুল চৌধুরীর মৃত্যু হয়।
নিহত মাকসুদুল চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, সিসিটিভি ফুটেজে ৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা