বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

রংপুরে রক্তদান যুব ও সামাজিক সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

মো: মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি :

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর ) রংপুর নগরীতে এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ মালেক নিয়াজ আরজু, নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট, আসাদুজ্জামান রংপুরী, মোঃ শাকিল খন্দকার, মোস্তাকিন প্রধান, ফারহান আজীম, আনারুল ইসলাম, ফারজানা হক, নাহিদ হাসান, হিরা, তাছলিমা, মেহেদী, হাসান, সাথী আক্তার ও কারিমা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা মানবিক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট তাঁর বক্তব্যে বলেন, “রক্তের অভাবে একটি মানুষও যেন মৃত্যু বরন না করে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। মানবতার সেবায় রক্তদাতাদের এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও পদ পরিচিত করিয়ে দেওয়া হয়। পরে শুভেচ্ছা বিনিময় ও আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা