রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

যোগদানের পর সাফল্য অর্জন করেই যাচ্ছেন গোদাগাড়ীর ওসি রুহুল আমিন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন কৌশলী পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন।

মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা শান্তি-রক্ষা, জুয়া, পারিবারিক কলহ’সহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে অপরাধমুক্ত করতে নানান কৌশল অবলম্ভন করে অল্প দিনের মধ্যেই গোদাগাড়ী উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন ওসি রুহুল আমিন। তিনি হয়ে উঠছেন গোদাগাড়ী উপজেলার প্রিয় পুলিশ কর্মকর্তা। জনসেবায় ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি যেন সকলের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

উপজেলায় মাদক মুক্ত, অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশিং সেবার মানকে মানুষের কল্যাণে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিট পুলিশিং কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে তিনি সবার কাছে সমাদৃত।

ওসি রুহুল আমিন তাঁর সু-কৌশলী দক্ষতায় জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। গোদাগাড়ীকে বিভিন্ন মাদক ও অপরাধ মুক্ত করতে তিনি এবং তার অধিনস্থ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন নিরলস কাজ করে যাচ্ছেন।

মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সাফল্য দেখিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ। থানা পুলিশের জোর তৎপরতায় গ্রেফতার হয়েছে থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

গোদাগাড়ী থানা সুত্রে জানা যায়, ওসি রুহুল আমিন যোগদানের পর এখন পর্যন্ত হেরোইন ১০ কেজী ২৪ গ্রাম, গাজা ২৪ কেজী ৬১০ গ্রাম, ফেন্সিডিল ১৫৭ বোতল, ইয়াবা ২ হাজার ৩ শ’ ৮৭ পিচ, চোলাই মদ ৪ শ’ ৯৫ লিটার, ট্যাপেন্টাডল ৪শ’ পিচ মাদক উদ্ধার করেছে। ৮১ টি মামলা ও ১০২ জনকে গ্রেফতার করেছে। রাজনৈতিক গ্রেফতার ৮২ জন। জি আর ওয়ারেন্ট নিস্পত্তি ৩০৭ টি, সি আর ওয়ারেন্ট নিস্পত্তি ৩৪৯ টি, জি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি ৫৫ টি, সি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি ১৬৯ টি।

রুহুল আমিন ওসি হিসেবে যোগদানের পর থানায় বিভিন্ন স্তরের দালালি নেই বললেই চলে। সাধারন মানুষ তাদের সমস্যা নিয়ে থানায় গেলে সরাসরি ওসি সাধারন মানুষের সাথে কথা বলে। বন্ধুসুলভ, জনমুখী ও হাসিঁমুখে সেবা দেয়ায় পুলিশের ভাবমূর্তি দিন দিন সমুন্নত হচ্ছে।

গা ডাকা দিয়েছে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীরা। পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেকটা শান্তিতে জীবন যাপন করছেন গোদাগাড়ীবাসী। সুদক্ষ ওসি তাঁর কৌশলী বুদ্ধিমত্তা দিয়ে অপরাধ দমনের ফলে জনমনে শান্তি বিরাজ করছে। থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও মসজিদ-মাদরাসায় সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, বেদখল, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে মুক্ত রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর সুফল ভোগ করছেন গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা