রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম রনি (আরএমও), ডা. সাইফুর রহমান শাহিন (আরএমও), প্যাথলজি বিভাগের ইনচার্জ মো. রবিউল ইসলামসহ মো. জাহেদুল ইসলাম, মো. সুলতান মাহমুদ ও মো. হাসান তারেক তরু প্রমুখ।

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সরকার (মানিক), মো. আরমান শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (ছাবদুল), দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. ফজলু সাকিদার প্রমুখ।

ঔষধি বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করে মোকারম ফাউন্ডেশন বগুড়া।

এসময় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার বলেন—“গাছ হলো মানুষের জীবনের পরম বন্ধু, কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। ঔষধি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের অসুখ নিরাময়ে অমূল্য ভুমিকা পালন করে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিঃশ্বাসের নিশ্চয়তা দেওয়া। পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি ও পানির সংরক্ষণ, বন্যা ও ঝড় থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগাতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কেবল একটি আয়োজন নয়, বরং এটি একটি মানবিক দায়বদ্ধতা।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা