সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

মোঃ জামাল হোসেন ইমামের দলীয় পদে স্থগিতাদেশ প্রত্যাহার, দলের জন্য কাজের অঙ্গীকার

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টারঃ

শেরেবাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ইমাম-এর উপর আরোপিত সাময়িক দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় দায়িত্বে ফিরে আসার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোঃ জামাল হোসেন ইমাম জানান, তিনি দলের প্রতি সবসময় আন্তরিক ছিলেন এবং আগামীতেও বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

তিনি বলেন, “আমি আজীবন বিএনপির কর্মী ছিলাম এবং থাকব। দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি। স্থগিতাদেশ প্রত্যাহার করায় আমি কৃতজ্ঞ এবং প্রতিশ্রুতি দিচ্ছি—আগামী দিনে রাজপথে থেকে দলের স্বার্থে কাজ করে যাব।”

বিএনপি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে যে অভিযোগ ছিল, তা তদন্তে নিরসন হওয়ায় এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলের নেতাকর্মীদের মাঝে এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে এবং তারা আশা করছেন জামাল হোসেন ইমাম আগামীতেও দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান আশা করেন মোঃ জামাল হোসেন ইমাম দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা