রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

‎মির্জাপুরে তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মেহেদী হাসান বাপ্পী
স্টাফ রিপোর্টার
‎
‎টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজের সামনে থেকে একটি বিশাল বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন ইউনিয়ন শ্রমিক দল, শিল্পাঞ্চল শ্রমিক দল, গোড়াই ইউনিয়ন পূর্ব। পরে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাটুভাঙ্গা রোডে এসে জড়ো হয় সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার সাধারণ জণগণ এবং সেখানে মূল্যবান বক্তব্য তুলে ধরেন সকলের মাঝে।
‎
‎এতে উপজেলা গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ-আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান জুয়েল, গোড়াই ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জুলহাস শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাবিব শেখ, শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক আল-আমিন আল আদি, ছাত্র দলের সভাপতি আতিকুজ্জামান আশিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য উজ্জ্বল ভুইয়া, জুলাই যোদ্ধা সুজন, গোড়াই ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা