শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জব্বারের বলীখেলার ১১৭তম জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন। ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা ইসলাম হত্যা: মূল অভিযুক্ত স্বপন শামীম গ্রেপ্তার। ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: চীনের সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ উন্নয়নে দুই প্রকল্পের উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমোহনে ছাত্ররাজনীতিতে শক্ত অবস্থান গড়ছেন তানজিদ রায়হান গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ উন্নয়নে দুই প্রকল্পের উদ্বোধন

মোঃ শফিকুর রহমান

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর মিরপুর এলাকায় যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনকৃত প্রকল্প দুটি হলো—
প্রথম প্রকল্পের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাঁধ এলাকায় ব্লক ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত সকল বাইলেনের নর্দমা নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগ থেকে স্থানীয় বাসিন্দারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় প্রকল্পটি ৩ নম্বর ওয়ার্ডের সেকশন–১০ এলাকায় বাস্তবায়িত হবে। এতে ব্লক ‘সি’ (রোড ২, ১৩ ও ১৬) এবং ব্লক ‘বি’ (রোড ১৯)-এ আরসিসি পাইপ ড্রেন নির্মাণের পাশাপাশি ফুটপাত ও সড়ক উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মিরপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি স্থানীয়দের পানি ও গ্যাস সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা