শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজের নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন নতুন সাইকেল।  রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন কিশোর এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরসহ মোট ৪৫ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আমি ঘোষণা দিয়েছিলাম, আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যে শিশুরা পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের আমি উৎসাহিত করতে সাইকেল উপহার দেব। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।” তিনি আরও বলেন, “পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন এই নামাজের অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে, সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।” প্রতিমন্ত্রী জানান, মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে মোট ৩১৭ জন কিশোর এই উপহার পাচ্ছে। মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের পর রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরের মাঝে সাইকেল বিতরণ করেন তিনি। ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা ব্যক্ত করে আমিনুল হক বলেন, “এবার ৬টি মসজিদে এই আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছর এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এই কার্যক্রম চালু করার চেষ্টা করব।” সাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও খতিব এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এই ধরনের সৃজনশীল উদ্যোগ শিশুদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে এবং ধর্মীয় ও শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা