শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মিডিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে – আহমেদ আবু জাফর

সৈয়দ উসামা বিন শিহাব ষ্টাফ রিপোর্টার:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রলয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নিজস্ব প্রতিনিধিদের ওপর হামলা, মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটলেও অনেক মিডিয়া প্রতিষ্ঠান ঝামেলা এড়াতে স্বীকার করতে চান না। এতে ভুক্তভোগী প্রতিনিধি আরও বিপদে পড়ে। এ অবস্থায় মালিক ও সম্পাদকদের উচিত সাংবাদিকদের পাশে থেকে সাহস জোগানো।”

অনুষ্ঠানে তিনি দৈনিক প্রলয়-এর সাংবাদিক, কলাকুশলী, প্রকাশক ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং পত্রিকার মাল্টিমিডিয়া উদ্বোধন করেন।

অতিথিরা বলেন, একটি সংবাদপত্র কেবল খবর প্রকাশের মাধ্যম নয়—এটি সমাজের বিবেক, সময়ের সাক্ষী এবং ন্যায়ের কণ্ঠস্বর। দৈনিক প্রলয় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যে সাহসিকতা ও দায়িত্বশীলতা দেখিয়ে আসছে তা প্রশংসনীয়।

তারা আরও বলেন, “তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের ভিত্তি। আজকের সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন আরও বেশি। আমরা আশা করি দৈনিক প্রলয় সত্য, ন্যায় ও নিরপেক্ষতার পথে আরও অটল থাকবে।”

অতিথিদের মতে, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে সংবাদপত্রের অবদান অপরিসীম। সমাজের আয়না দেখতে চাইলে সংবাদপত্রই সঠিক প্রতিচ্ছবি তুলে ধরে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক মো: মাসুদ, দৈনিক আমাদের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক সেলিম মিয়াজীসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা