রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মিডিয়াকর্মি স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচানাকারীর শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঢাকার মিডিয়া কর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিকভাবে উদঘাটন ও প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । আজ সকাল সাড়ে ১০টায় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর ডাক দেয় ঝিনাইদহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মিরা ।

নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, বিহঙ্গ নাট্যগোষ্ঠির সভাপতি শাহিনুর রহমান লিটন, জেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান, গুরজার হোসেন গরিব, মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

বক্তারা দাবী করেন, এটি আত্মহত্যা নয় । অবশ্যই এটি একটি হত্যা । স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন । তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারে না । তাকে যে বা যারা প্ররোচিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করছি ।

উল্লেখ্য-গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা।

স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা