বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ট্রলি আনলোডের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ,ত্যু; আহত ১ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, আহত ১ মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।। মিরপুর মডেল থানায় নতুন ওসি হাফিজুর রহমান পিপিএম-এর যোগদান, অপরাধ দমনে আশাবাদী এলাকাবাসী জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে অবৈধ পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন — অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার।

কে এম হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উত্তর সুহিলপুর এলাকার বাদী আকতার হোসেনের বাড়ির সামনে হতে পিকআপ গাড়ি চুরির ঘটনায় এজাহারের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও চোরাই পিকআপ গাড়ি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশ অভিযানকালে বিজয়নগর থানাধীন আদমপুর এলাকা হতে পিকআপ চুরির ঘটনার সাথে জড়িত কামাল হোসেনকে আটক করে।পরবর্তীতে গ্রেফতারকৃত কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হয়ে যাওয়া ০১টি মিনি টাটা পিকাআপ গাড়ি উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত পিকআপটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য যে, ইং ২২/০৪/২০২৬ খ্রি.রাত অনুমান ২০.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উত্তর সুহিলপুর এলাকার বাদী আকতার হোসেনের বাড়ির সামনে হতে পিকআপ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-২০-০৬৭৬ গাড়িটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী আকতার হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ০১টি চুরি মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় আসামি গ্রেফতার ও চোরাই পিকআপ উদ্ধারে অভিযান পরিচালনা করে এবং অভিযোগ দায়েরর ১২ ঘন্টার মধ্যে চোর চক্রের ০১ জন সদস্যসহ চোরাই পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে ০৬টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। কামাল হোসেন পিতা- মৃত আয়েত আলী সাং- আজমপুর থানা- আখাউড়া জেলা- ব্রাহ্মণবাড়িয়া বর্তমান সাং- মেড্ডা, পীরবাড়ী থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর জেলা-ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা