সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
​গলাচিপায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ​গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও বন্ধুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা মাদক চক্রের গডফাদার ১৬ মামলার আসামি মনির ও তার সহযোগী গ্রেফতার, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত। বিএনপি সরকারের প্রথম ১০০ দিন: সংকটের ভেতর সম্ভাবনার ভিত্তি নির্মাণ রাজশাহীতে সন্ত্রাসী জুলু আটক” ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ঝিনাইদহে ৮ বছরের শিশু ধ-র্ষ-ণ , জনতার হাতে আটক ধর্ষক, ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে- *জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক* ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদক চক্রের গডফাদার ১৬ মামলার আসামি মনির ও তার সহযোগী গ্রেফতার,

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে মাদকচক্রের গডফাদার ১৬ মামলার আসামি
মনির ও তার সহযোগী গ্রেফতার
এবং ইয়াবা ও মাদক বিক্রির অর্থ উদ্ধার করা হয়েছে,

ঝিনাইদহ জেলা পুলিশ মাদকের বিস্তাররোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় মহেশপুর থানা পুলিশ আজ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় ০৩ নং পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকচক্রের গডফাদার হিসেবে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন মনির (৪৬), পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- ঘুগরী বাগানপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ ও তার এক নারী সহযোগীকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট হতে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,৯১,৪২০/-
(এক লক্ষ একানব্বই হাজার চারশত বিশ টাকা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামী মনির হোসেন @ মনিরের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা, ডিএমপি সহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ১৬টি মামলা রয়েছে।

আসামী মনিরের অন্যান্য সহযোগীসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা