রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাপানিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট ‘হাপানিয়া প্রিমিয়ার লিগ (এইচপিএল) সিজন-১’। গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে হাপানিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ফাইনাল ম্যাচে ভগবানপুর থ্রি স্টার একাদশ ২২ রানের ব্যবধানে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সকে পরাজিত করে প্রথম আসরের শিরোপা জিতে নেয়।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভগবানপুর থ্রি স্টার একাদশ নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জয়ের জন্য গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। জবাবে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাটিং করলেও নির্ধারিত ১০ ওভারে ১৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ২২ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভগবানপুর থ্রি স্টার একাদশ।

খেলা শেষে ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম সরকার (সাজু)-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন শিকড় হাউজিং অ্যান্ড বিল্ডার্স এবং বন্ধন হাসপাতাল, বগুড়ার চেয়ারম্যান ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সভাপতি আলহাজ্ব শহিদুজ্জামান খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহিদুজ্জামান খন্দকার বলেন,
“বর্তমান সময়ে মাদকের বিস্তার এবং স্মার্টফোননির্ভর ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি আমাদের তরুণ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অনুষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রতিভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ জাহিদুল ইসলাম মণ্ডল, হাপানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিরুল ইসলাম কাদের, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, শিক্ষাবিদ ফিরোজ কবির, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া। ম্যাচ পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বগুড়া থেকে আগত রুবেল ও আলী আব্বাস।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমাজ থেকে মাদক, অপরাধ ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড দূর করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম আসরের সফল সমাপ্তি ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবের রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা