রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ-লাকসামে সংসদ সদস্য মোঃ আবুল কালাম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিত

‎শাকিল খান , লাকসাম কুমিল্লা

মনোহরগঞ্জ-লাকসামে ব্যস্ত সময়, নেতাকর্মীদের মাঝে উৎসাহ ‎ ‎  ‎আজ সোমবার  কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিন তিনি মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতি থাকবে বলে জানা গেছে। এরপর দুপুর ২টায় বিপুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি জমিদার সিরাজের বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করবেন সংসদ সদস্য। বিকেল ৩টায় খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের বাজারে চা-চক্রে অংশ নিয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৪টায় মনোহরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টায় মৈশাতুয়া ইউনিয়নে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করবেন সংসদ সদস্য। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে তিনি লাকসাম বিএনপি দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, এমপি আবুল কালামের এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ‎


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা