বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গুপ্ত রাজনীতি: গণতন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতারণা নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: অস্ত্র সহ গ্রেপ্তার ৩ মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। রাস্তা নেই সেতু আছে ৫৭ লাখ টাকার প্রকল্পে অব্যবস্থাপনা মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন বাংলাদেশ সততা পার্টি (বাসপা) এর ঢাকা কেন্দ্রীয় কমিটি ঘোষণা* গলাচিপায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১০৯ ​

মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা জেলার মনপুরা উপজেলা এর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ হামের টিকাদান কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম থেকে সুরক্ষার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে টিকা গ্রহণ করছেন। ফলে এলাকায় টিকাদানের হার বাড়ছে এবং জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন সুমাইয়া ইসলাম। তিনি বলেন, “শিশুদের সুস্থ রাখতে সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তাই আমরা সবাই মিলে মানুষকে সচেতন করছি এবং টিকা নিতে উদ্বুদ্ধ করছি। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে কার্যক্রমটি আরও গতিশীল হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে উপজেলায় হামের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা