রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

মনপুরায় জমি বিরোধকে কেন্দ্র করে গরু ঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে স্থানীয়রা

 

মোঃ নূরনবী হাওলাদার

সিনিয়র রিপোর্টার।মনপুরা

জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

ভোলার মনপুরায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে বসতবাড়ির গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড তালতলা স্লুইসগেট গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি গরুর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আশেপাশের নারকেল, সুপারি গাছসহ বাড়ির আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনাস্থলে গিয়ে চিত্র

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গেলে দেখা যায়, স্থানীয় বাসিন্দা হারুনের ছেলে মোসারেফের বসতবাড়ির ভেতরে গরুর ঘরটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে আছে ভস্মীভূত খড় ও বাঁশের কাঠামো। আগুনের তাপে পাশে থাকা কয়েকটি নারকেল গাছ ও সুপারি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর মধ্যে এ নিয়ে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

 

দীর্ঘদিনের জমি বিরোধই মূল কারণ

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোসারেফের পরিবারের সঙ্গে প্রতিবেশী ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শত্রুতার জেরে শুক্রবার রাতে মোসারেফের গরুর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগীর অভিযোগ

 

ক্ষতিগ্রস্ত মোসারেফ জানান,

“মধ্যরাতে দোকান থেকে ফেরার পথে অলিউল্যাহ ও ইব্রাহিম ডাক্তারকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে হঠাৎ ঘুম ভেঙে বাইরে বের হতেই দেখি আমাদের গরুর ঘরে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। দরজা খুলে বাইরে আসার সময় কয়েকজনকে দৌড়ে পালাতে দেখি। তাদের মধ্যে ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারকে আমি নিজ চোখে শনাক্ত করি। পরে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।”

 

অভিযুক্তের বক্তব্য

 

তবে অভিযুক্ত অলিউল্যাহ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন,

“আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কারো ক্ষতি করতে চাই না। তাদের ঘরে কিভাবে আগুন লেগেছে আমরা জানি না। বরং ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই আগুন দিয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

 

পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া

 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন,

“ঘর পোড়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়দের প্রতিক্রিয়া

 

গ্রামের একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এ জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও কয়েকবার দুই পরিবারের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। তবে এবার অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত এ বিরোধ মীমাংসা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা