শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি আহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা