শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।।

অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে মনপুরা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছেন।

দ্বীপ ও নদীবেষ্টিত মনপুরা উপজেলার ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তি দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দুর্যোগকালীন সময় ও সংকটাপন্ন রোগী পরিবহনে কার্যকর যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীদের উন্নত চিকিৎসা সেবার আওতায় আনা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্সটি মনপুরাবাসীর জন্য একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়াটার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে জরুরি রোগীদের দ্রুত ও নিরাপদভাবে উন্নত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, দুর্ঘটনাজনিত জরুরি চিকিৎসা এবং জীবনরক্ষাকারী সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই উদ্যোগ মনপুরা উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের একটি বাস্তব ও মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সাহসী ফ্রন্টলাইন যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা