বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

মনপুরায় অবৈধ পাইপে মোটরসাইকেল দুর্ঘটনা: গুরুতর আহত দুই যুবক, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সড়কের ওপর অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসানো বালু উত্তোলনের পাইপের কারণে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের দুই যুবক মো. সাগর ও মো. শফিক। শনিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অন্ধকারে সড়কের ওপর স্থাপিত পাইপটি তাদের চোখে পড়েনি। ঘটনাস্থলে কোনো ধরনের সতর্ক সংকেত, ব্যারিকেড বা সাইনবোর্ড না থাকায় হঠাৎ পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন। বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলনের কাজ চললেও কর্তৃপক্ষের নজরদারি নেই। ফলে সড়কের ওপর এভাবে ঝুঁকিপূর্ণ পাইপ বসিয়ে জনসাধারণের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, আগে থেকেই যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ দুইজন যুবক জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, কাল আরও কেউ এর শিকার হতে পারে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক থেকে এসব ঝুঁকিপূর্ণ পাইপ অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা