মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

ভোলা-৪) চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রত্যাশী  মোহাম্মদ  নুরুল ইসলাম নয়নের পথসভা।

মোঃ নুরনবী  হাওলাদার

সিনিয়র রিপোর্টার , মনপুরা।
জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ।

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে নির্বাচনীয় এলাকায় পথসভায় অংশ নিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক
মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর  সাড়ে ১২টায় তিনি চরফ্যাশন থেকে স্পিডবোট যোগে মনপুরার হাজিরহাট ল্যান্ড স্টেশনে পৌঁছান। পরে হাজিরহাটে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও জনগণ নিরাপদ ছিল না। আওয়ামী লীগের ভয়ে মানুষ ঘরে ঘুমাতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেও একটি গোষ্ঠী সেই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে গত এক বছরের সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব নেওয়া হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আহ্বান জানান, প্রতিটি ভোটারের দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল হোসেন, হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন

মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, আলহাজ্ব সিরাজ পালোয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব জাহিদুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি মনপুরা উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন তুহিন, মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।