বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা ভোলা লালমোহন থানাধীন চতলা বাজার হাই স্কুল মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট মেলার আড়ালে অশ্লীলতার অভিযোগ রাণীরহাটে টিকিট কেটে নৃত্য আয়োজনের প্রস্তুতি। ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগ, জনতার হাতে আটক কালীগেঞ্জ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি শৈলকুপায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশে সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা কর্তৃক ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান :নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন শৈলকুপায় গ্রামবাসীর পিটুনিতে প্রাণ গেল মেছোবাঘের ‎

ভোলা লালমোহন থানাধীন চতলা বাজার হাই স্কুল মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট

মোঃ জিয়াউদ্দিন, ভোলা জেলা বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা জেলার লালমোহন থানার চতলা বাজার হাই স্কুল মাঠে বসেছে বিশাল কোরবানির পশুর হাট। হাটকে ঘিরে এলাকার খামারিদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উল্লাস। দূর-দূরান্ত থেকে বিভিন্ন জাতের গরু ও ছাগল নিয়ে হাটে ভিড় জমিয়েছেন খামারিরা।
হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় নানা আকারের গরু ও ছাগল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা ও দরদাম। কোরবানির ঈদকে সামনে রেখে পুরো হাট এলাকা এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর।
এক গরু বিক্রেতা জানান,
“এবার বাজার বেশ ভালো। ক্রেতাদের উপস্থিতিও বেশি। সারা বছর কষ্ট করে গরু লালন-পালন করেছি, এখন সেই পরিশ্রমের ফল পাওয়ার আশা করছি।”
ছাগল বিক্রেতারাও জানান, এবছর ছাগলের চাহিদা তুলনামূলক বেশি। বিশেষ করে মাঝারি আকারের ছাগল কিনতে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।
স্থানীয় বাসিন্দারা বলেন,
“প্রতিবছরের তুলনায় এবার হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি। খামারিরাও ন্যায্য দাম পাওয়ার আশায় বেশ খুশি।”
হাটে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে হাটে এসে পছন্দের পশু দেখছেন এবং কিনছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এই পশুর হাট শুধু কোরবানির কেনাবেচার জায়গা নয়; এটি এলাকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিরা ন্যায্য মূল্য পেলে গ্রামীণ অর্থনীতিও আরও প্রাণবন্ত হয়ে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা