বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার টানা বৃষ্টিতে বন্যার রূপ নিয়েছে আনোয়ারার জুঁইদণ্ডী খুরুস্কুল গ্রাম । রাজশাহীর চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী দেব চন্দ্র’কে ৬ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৫ শখ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে সাফল্য: আটঘরিয়ায় বিদেশি খেজুর চাষে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছেন কৃষক সাইফুল ইসলাম হিরো ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে। প্রেমের টানে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে রাজবাড়ী: পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির দুই শিশুকে উদ্ধার করল পুলিশ আবারও বাড়ছে কুড়িগ্রামের নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নদী তীরবর্তী জনপদ ‎ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরেছে ‎রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপা আদালত চত্বরে নজিরবিহীন জলাবদ্ধতা উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে।

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভোলাহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৩.৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আমজাদ আলী এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ১ নং ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদার এর আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা