শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ভোলার মনপুরায় টিসিভি পণ্য বিতরণে অনিয়ম, বিতরন হচ্ছে না নিয়ম অনুযায়ী অভিযোগ ভুক্তভোগীদের

মোঃ নূর নবী হাওলাদার
জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
সিনিয়র রিপোর্টার, মনপুরা

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিভি)-এর পণ্য বিতরণে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে আজ ২৯ সেপ্টেম্বর রোজ সোমবার ডিলার মোঃবাহাদুর এর বিরুদ্ধে তার বাড়ি চরফ্যাশন উপজেলায় বলে জানা যায়। সকাল ১০টায় পণ্য বিতরণের কথা থাকলেও প্রায়  ১১ঃ৩০ টার পর,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন থেকে রয়ে যাওয়ামালামাল এনে  বিতরণ শুরু করে ডিলারের এক জন প্রতিনিধি মো সোহাগ যার ফলে উত্তর সাকুচিয়া মোট ১৬১ কার্ডধারী রয়েছে বলে জানান সোহাগ।পরে সরেজমিনে দেখা যায় সেখানে মাত্র ১০১ টির সোয়াবিন তেলের বোতল যা দেখে অনুমান করা যায় ১০১জন কার্যদারীকে দেয়া যেতে পারে। তবে কেন ডিলার এমন কাজ করে তা জানে না কেউই।

ভুক্তভোগীরা জানান, তারা ৫৫০ টাকা দিয়ে টিসিভি’র পণ্য (৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২ লিটার তেল) ক্রয় করেন।প্রতি মাসে এই টিসিবির মাল বিতরন করার কথা থাকলেও তা বিতরন করছে না ডিলার, দুই, তিন মাস পরে বিতরন করে তাও জানে না কার্ডদারীরা।কোনো কোনো সময় তাদের পাওয়া যায় না বিক্রয় কেন্দ্রে,এ নিয়ে  একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন ডিলার না এসে মনপুরায় মোঃ সোহাগ নামের এক ব্যাক্তি কে দিয়ে বিতরন করান তিনি,তারা আরো বলেন প্রত্যেক মাসে দেয়া হয় না এই পণ্য, আমরা নিয়ম অনুযায়ী প্রতিমাসে পাই না টিসিবির পণ্য। এই অনিয়মের কারণে সুবিধাভোগীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এলাকার কার্ডধারীদের সূত্রে।

স্থানীয়দের মতে, পণ্য বিতরণে স্বচ্ছতা,জবাবদিহিতার অভাব এবং দায়িত্বপ্রাপ্ত ডিলার মোঃবাহাদুর এর অবহেলাই এই পরিস্থিতির জন্য দায়ী। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ভাবে টিসিভি পণ্য বিতরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই অব্যবস্থাপনা ও অনিয়ম চলতে থাকলে সরকারের জনবান্ধব এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হবে এবং নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মনপুরার ৩নংউত্তর সাকুচিয়া ইউনিয়নের সাধারণ কার্ডধারীরা।

ডিলারের অনিয়মের বিষয়ে ইউনিয়ন পরিষদের একজন সদস্য অভিযোগ করে বলেন প্রতি মাসে বিতরন করছে না ডিলার,আবার যে মাসে বিতরন করে ২০/৩০ জন কে দিয়ে চলে যায় তারা,পরে কার্ডধারীরা এসে ফিরে যেতে হয়।এটা দীর্ঘদিনের অনিয়ম! নিয়মে পরিনত হয়েছে।

এ বিষয়ে ডিলার মোঃবাহাদুর এর সাথে মোবাইল ফোনে কথা বলল্লে তিনি গণমাধ্যম কর্মীর সাথে উত্তোজিত হয়ে বলেন আপনি জেলা প্রশাসক থেকে জেনে নেন।আমাকে ফোন দিবেন না।তাহলে প্রশ্ন ডিলারের অনিয়েমর জন্য কি জেলা প্রশাসক দায়ী?

এ বিষয়ে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃনাছির উদ্দিন জানান টিসিভির পণ্য বিতরন করলে আমাকে অবগত করে না কেন তা জানি না।তিনি আরো বলেন এই ডিলার আমাকে জানায় নি আজকে ও বিতরনে।তাহলে প্রশ্ন রয়ে  গেল সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের কাছে জানবে কে?


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা