বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আব্দুস সামাদ ,শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

জাতীয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। সকালে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধনের পর দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে শৈলকুপায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশিস অধিকারী। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে আধুনিক ও ডিজিটালাইজড করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। বক্তারা আরও বলেন, এই তিন দিনব্যাপী মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে সরাসরি ডিজিটাল ভূমি সেবা, তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। আগামী তিন দিন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা