সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোহাম্মদ রমজান সরকার,স্টাফ রিপোর্টার:

ছেলেদের ফুটবলে সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের এক অনন্য মাইলফলকের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। গোয়াতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

দেশের গর্বিত এই নারী ফুটবলাররা ভারতের মাটিতে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”-এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মেয়েদের এই গৌরবময় যাত্রার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গতকাল সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২-১ গোলের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান। একই সাথে আজ গোয়ার মাঠে মেয়েদের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো দেশের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন এবং নারী ফুটবলারদের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মাহবুবুর রহমান।

এই প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই এবং নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হয়েছে, যেখান থেকে পরবর্তীতে গতিশীল ৮ জনকে নিয়ে একটি আকর্ষণীয় ‘বীচ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী তার শৈশবের স্মৃতি চারণ করে বলেন যে, এক সময় তিনিও সিলেট অঞ্চলের বিমান কাপ ও মামণি গোল্ড কাপের মতো টুর্নামেন্টে অংশ নিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান তরুণ খেলোয়াড়দের হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আগামী জুলাইয়ের মধ্যে দেশের আটটি বিভাগ ও দুটি অঞ্চলসহ মোট ১০টি অঞ্চলের প্রতিভাবান শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ের ক্রিকেট, ফুটবল, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

১২ থেকে ১৪ বছরের এই শিশুরা যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ফুটবল স্টেডিয়ামের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাবে, তখন তাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে যাবে এবং তারা বর্তমান জাতীয় তারকাদের মতো হওয়ার অনুপ্রেরণা পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা