মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় গাজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ বকুল মিয়া

ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকার গঙ্গানগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১৬ কেজি গাজাসহ মৌসুমী আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), মো: ময়নাল হক (৪০) ও মো: মাসুম মিয়া (৪২) নামে চার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে বলেও পুলিশ জানায়।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত চার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা