বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ট্রলি আনলোডের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ,ত্যু; আহত ১ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, আহত ১ মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।। মিরপুর মডেল থানায় নতুন ওসি হাফিজুর রহমান পিপিএম-এর যোগদান, অপরাধ দমনে আশাবাদী এলাকাবাসী জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে অবৈধ পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন — অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

কে,এম হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ভোক্তাসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সরেজমিনে পশুর হাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইজারা দেওয়া ভাদুঘর পৌর বাস টার্মিনাল সংলগ্ন গরুর বাজারে উপস্থিত হয়ে হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি বাজারের হাসিল ঘর, পশুর প্রবেশ ও বাহির পথ, ক্রেতা-বিক্রেতাদের চলাচল ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রশাসক ইজারাদারদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন—দূর-দূরান্ত থেকে আগত গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সতর্ক থাকার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জোর দিয়ে বলেন। তিনি আরও নির্দেশনা দেন, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভাদুঘর বাস টার্মিনাল শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। পরিদর্শন শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে আমরা চাই সাধারণ মানুষ স্বস্তিতে পশু ক্রয়-বিক্রয় করতে পারে। এজন্য হাটগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে। কেউ যেন অতিরিক্ত টাকা আদায় বা প্রতারণার শিকার না হয়—সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।” তিনি আরও জানান, জেলা পরিষদ ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে হাটগুলোতে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শন শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা