রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘনায় অবৈধ চায়না জাল জব্দ, আটক ৩ কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবক গ্রেপ্তার মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

সাঈদা সুলতানা: স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট, ঢাকার সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩২৩ আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহকারী সম্পাদক মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা নিউজ ৫২-এর সম্পাদক রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা