বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ব্যর্থ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড।দ্রুত আসতে পারে নতুন নেতৃত্ব

স্টাফ রিপোর্টার : রাসেল মাহমুদ

সূত্র ডেইলি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পর জাকসু-চাকসু ও রাকসু নির্বাচন। একের পর এক ভরাডুবি।

চার চারটি বিশ্ববিদ্যালয়েই ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিএনপির আন্দোলনের প্রধান ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ফলাফল রীতিমতো লজ্জার।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে ছাত্রদলের এমন ভূমিধস পরাজয় বিএনপিকে রীতিমতো ভাবিয়ে তুলেছে।

সিদ্ধান্ত নিতে পারদর্শী তরুণ ছাত্রসমাজের কাছে এক সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল;

সেই ছাত্রদলের অগ্রহণযোগ্যতা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে দলটি।

যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জোর দিয়ে বলেছেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ছাত্রসংসদের নির্বাচনী ফল জাতীয় নির্বাচন বা রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না।

ছাত্রদল সূত্র জানায়, পরাজয়ের নেপথ্য কারণ নিয়ে চলছে ব্যাখ্যা-বিশ্লেষণ। বিএনপির নেতারা এ লজ্জাজনক পরাজয়ের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন।।

নেতৃত্বের কোন্দল, অছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব ও তুলনামূলক বেশি বয়সী নেতৃত্বের কারণে তরুণদের মনোভাব বুঝতে অক্ষমতা চিহ্নিত হয়েছে।

আর বর্তমান ব্যর্থ নেতৃত্বকে সরিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি দেয়ার কথা ভাবছেন বিএনপির হাইকমান্ড


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।