শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

‎ ‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদর রোডস্থ এএফসি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজনের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। তাঁর সম্মতি জ্ঞাপনের মাধ্যমেই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। ‎ ‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। তিনি বলেন, “এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের এক মিলনমেলা। সাংবাদিকদের উচিত সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। একটি ছোট এলাকায় এতগুলো সাংবাদিক সংগঠনের প্রয়োজন নেই। আপনারাই সমাজের দর্পণ—সমাজের অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা তুলে ধরাই আপনাদের মূল দায়িত্ব।” ‎ ‎তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আজ এখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ঈদকে সামনে রেখে রাষ্ট্রীয় কাজে দৌলতখানে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তাঁকে প্রধান অতিথি করায় এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” ‎ ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর, পৌর বিএনপির সহ-সভাপতি ইউসুফ হোসেন বাচ্চু, আ. রব হাওলাদার, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু ও বাছেদ আলম বাচ্চু, ওলামাদল উপজেলা সভাপতি কাজী রবিউল ইসলাম, পৌর ওলামাদল সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর যুবদল সভাপতি হেলালউদ্দিন মুন্সী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলম খান হৃদয়সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুধীজন। ‎ ‎দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরবর্তীতে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা