বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ

বেনাপোল পোর্ট থানায় ওসি নেই ২৪ দিন, ওসি তদন্ত নেই ৭ বছর

প্রতিনিধি :

মোঃ নুরুজ্জামান

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়াকে বদলি করা হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। ফলে অনেকটা অভিভাবকবিহীন এ থানা। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নিয়োগ দেওয়া হয়নি।

ওসি না থাকায় আইন-শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়ছে বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের সাধারণ মানুষ। থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলি হওয়ার পর নতুন ওসি যোগদান না করলে সেখানে শূন্যতা তৈরি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

সীমান্তের গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সীমান্ত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারণা বেড়েছে। দূর-দুরান্ত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করা হলেও দেখার কেউ নেই। এ ছাড়া সম্প্রতি গাঁজা ও ফেনসিডিলের চালান ভারত থেকে বেশি আসছে। বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এসআই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোনো সমস্যা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।