বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

বেতন-ভাতা বৃদ্ধি এবং কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার (ইউএনও) এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শাখা পোস্ট অফিসের কর্মীরা।
স্মারকলিপিতে কর্মীরা তাদের দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— (১) বেতন-ভাতা বৃদ্ধি এবং (২) কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন বলুহর পোস্ট অফিসের পোস্টম্যান মো. আশরাফুজ্জামান মিন্টু, শেরখালী পোস্ট অফিসের রানার আক্তার হোসেন, তালসার পোস্ট অফিসের পোস্টম্যান রবিউল ইসলাম, শিশুতলা পোস্ট অফিসের কর্মী শাহনাজ পারভীন, শেরখালী পোস্ট অফিসের পোস্টম্যান কামাল হোসেন এবং বিদ্যাধরপুর পোস্ট অফিসের রানার রুনা,সহ আরও অনেকে।
আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের যৌক্তিক দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা