মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

বিয়ের দুই মাসেই ডেঙ্গু কেড়ে নিলো তরুণ সাকিলের প্রান

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিয়ের দুই মাসের মাথায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিল (১৮) তিনি গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিল গত বছর এসএসসি পাস করে জীবনের নতুন স্বপ্ন দেখছিলেন। মেধাবী হয়েও অভাব-অনটনের সংসারে উচ্চশিক্ষা আর সম্ভব হয়নি। সংসারের হাল ধরতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে কিছুদিন আগে ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি নেন তিনি। জীবনের পথচলায় নতুন অধ্যায় শুরু করতে দুই মাস আগে বিয়ে করেন এবং স্বপ্ন দেখছিলেন একটি ছোট, সুখী সংসারের।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই স্বপ্নপূরণ আর হলো না। কিছুদিন আগে ঢাকায় অবস্থানকালে সাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তরুণ বয়সেই এমন করুণ মৃত্যুর ঘটনায় সাকিলের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু মহলসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষজন বলছেন, সদ্য বিবাহিত এই তরুণ ছিল সবার প্রিয়, বিনয়ী ও পরিশ্রমী। তার এমন অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।

স্থানীয়দের দাবি, ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না থাকায় এ ধরনের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। তারা সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।