শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ

সিনিয়র স্টাফ রিপোর্টার,গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, সরকারি প্রজ্ঞাপন, বিধিমালা ও শিক্ষা বিভাগের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। অভিযোগে যে অনিয়মের কথা বলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।
প্রতিবাদে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে বিদ্যালয়, প্রধান শিক্ষক এবং নবগঠিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, অভিযোগকারী মো. মাইদুল মিয়া নিজেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং তার বাবা মো. রমজান আলী জমিদাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। কিন্তু ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিটি ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি বিধিমালা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহারের সুযোগ ছিল না। তাই উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. দিনারা বেগম বলেন, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সব ধরনের নিয়ম-কানুন মেনেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কেউ যদি কোনো অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক—এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এদিকে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ বা পাল্টা অভিযোগ যাই আসুক না কেন, প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। তদন্তে যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে সে বিষয়েও যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্টরা সকলকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা