রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে বড়ইউড়ির নিজ ইউনিয়ন অফিসের সামন থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার অভিযানে অংশগ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে জুলাই-আগস্ট আন্দোলনে বানিয়াচংযে ভয়াবহ আন্দোলনে ৯ছাত্রজনতাসহ এক পুলিশ নিহত হন। উত্তেজিত জনতা থানা আক্রমন করে আগুন দিয়ে জালিয়ে দেয়। এরপর পুলিশ নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১টি ও জনতার পক্ষ থেকে নাইন মার্ডার সহ একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় কয়েকশত মানুষকে আসামী করা হয়। ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, গ্রেফতারকৃত ফরিদ মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহার ভূক্ত আসামী। এতদিন তিনি পলাতক ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আহাদ মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা