শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

মোঃ মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার পৌর এলাকার খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, খালধারপাড়া এলাকার রিপন শাহজাহানের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চা পান করতে যান। এ সময় তারা বাকিতে চা দাবি করলে দোকানদার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় সংঘর্ষ। এ সময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এমন সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে শৈলকুপা থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল বলছেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা উদ্বেগজনক। সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা