শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বাংলাদেশ সততা পার্টির প্রথম বৈঠক অনুষ্ঠিত

তাসলিমা শারমিন,স্টাফ রিপোর্টার:

নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ সততা পার্টি (বাসপা)-র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজল, মহাসচিব মোঃ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্ষ্যাপা প্রিতম, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদ সরকার স্বপন, প্রচার সম্পাদক আনসারুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আঃ কুদ্দুস এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম। এছাড়া বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ ও দপ্তর সম্পাদক ইতি আক্তার বৈঠকে অংশ নেন।
বৈঠকে সর্বসম্মতিক্রমে মোঃ সিরাজ উল্লাহকে দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে মেহেদী হাসানকে ৫১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া কোরবানির ঈদের এক থেকে দেড় মাস পর রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় দলের প্রধান কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আরিফুল ইসলাম কাজল বলেন, “সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করব।”
নবঘোষিত মহাসচিব মোঃ সিরাজ উল্লাহ বলেন, “তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বাংলাদেশ সততা পার্টি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। দুর্নীতিমুক্ত ও জনমুখী রাষ্ট্র গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
বৈঠক শেষে নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা