বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।।

এস এম জসিম বিশেষ প্রতিনিধি
৫ই মে ২০২৬ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে বাংলাদেশ রেলওয়ে টি এল আর ষোলশহর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন প্রকল্পে ও চাকরি স্থায়ী করার দাবিতে এক আলোচনা সভা এবং নতুন কমিটিতে স্থান পাওয়া ১১ সদস্যের তালিকা বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল আলম। আহ্বায়ক,বাংলাদেশ রেলওয়ে টি এল আর ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটি।

সভাপতিত্ব করেন, জান্নাতুল ফেরদাউস। মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ রেলওয়ে টি এল আর ঐক্য ফোরাম।

প্রধান আলোচক মোঃ সাইদুর রহমান।
আহবায়ক, বাংলাদেশ রেলওয়ে টি এল আর ঐক্য ফোরাম চট্টগ্রাম ডিভিশন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম ডিভিশন।
মোঃ রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম ডিভিশন।
মোঃ মেহেদী হাসান সিফাত যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম ডিভিশন।
মোঃ যাকারিয়া মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম ডিভিশন ।
এবং ষোলশহর শাখার নবগঠিত বাংলাদেশ রেলওয়ে টি এল আর ঐক্য ফোরাম এর সভাপতি মোঃ খলিলুর রহমান হৃদয় সহ আরো অনেকে।
এ সময় বক্তারা তাদের কথায় কথায় নির্যাতন ও চাকরিচ্যুত করার হুমকি থেকে মুক্তি ও স্থায়ীকরণের দাবি জানান।
এবং সিগনাল গেট গুলোতে ডিউটি করার জন্য উপযুক্ত সরঞ্জামাদির দাবিও করেন। তারা বলেন জীবনের নিরাপত্তা হীনতায় ভুগে আমরা ডিউটি করি।
কিন্তু ডিউটি করার জন্য যেসব সরঞ্জাম গুলো দরকার সে সরঞ্জাম গুলো আমাদেরকে দেওয়া হয় না। কোন খাওয়ার পানির ব্যবস্থা নাই কোন রকম টয়লেটের ব্যবস্থাও রাখা হয়নি আমাদের জন্য। বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছি আমরা। বেতন ভাতা থেকেও কর্তন করা হয় কিছু টাকা। না দিতে চাইলে পরের দিন থেকে ডিউটি বন্ধ। নিজের শারীরিক অসুস্থ থাকলেও কোনরকম সুবিধা পাওয়া যায় না কর্তৃপক্ষের কাছ থেকে। এ নিয়ে বক্তারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা