বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে এসেছে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্সের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে তিনি আরো বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমান টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে। লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘরে ঘরে সংবাদ পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সাইবার ফোর্স। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।

জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলু সহ আরো অনেকে। এরপর তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্নবাজ ফাউন্ডেশনের দেওয়া সুপেয় পানির পাম্ব উদ্বোধন ও হাসপাতালের রোগীদের জন্য নিজ অর্থে ৪০ টি সিলিং ফ্যান উপহার দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা