বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

বরুড়ায় জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসাদুজ্জামান রনির প্রশংসায় মুখর জনপদ

স্টাফ রিপোর্টার কুমিল্লার বরুড়া উপজেলায় সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন বরুড়াবাসীর হৃদয়।
মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন—বৃদ্ধি পেয়েছে স্বচ্ছতা ও গতিশীলতা, কমেছে জনভোগান্তি।
উপজেলায় যোগদানের পর থেকেই তিনি খাস জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার এবং ভিপি লিজ বাবদ বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছেন।
শিক্ষার মানোন্নয়নেও রয়েছে তাঁর বিশেষ নজর। নিয়মিত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পরিদর্শনের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করছেন। ঝরে পড়া রোধ এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিচ্ছেন নানা উদ্যোগ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত
শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য। অসহায় ও দুস্থ মানুষের খবর পেলে সরেজমিনে গিয়ে সহায়তার ব্যবস্থা করেন। তাঁর এই আন্তরিকতা সাধারণ মানুষের মনে গভীর আস্থা তৈরি করেছে।
উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সচেতন মহল তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবায় তাঁর নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।
আসাদুজ্জামান রনি বলেন, “সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় চেষ্টা করি। বরুড়ার মানুষ খুব আন্তরিক—সবার সহযোগিতায় উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, যতদিন বরুড়ায় দায়িত্বে থাকবেন, ততদিন উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন।
অল্প সময়েই সততা, দক্ষতা ও মানবিক গুণে তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। এমন একজন জনবান্ধব ইউএনও পেয়ে বরুড়াবাসী গর্বিত—এমনটাই বলছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা