বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটক গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন। বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন। ভোলা জেলার লালমোহনে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও মসজিদে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ অনুষ্ঠিত। তারাগঞ্জে ভূমি সেবা মেলা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ফরিদগঞ্জে সেবা মেলা ও সচেতনতামূলক সভা ভোগান্তিমুক্ত ভূমি সেবার বার্তা নিয়ে শৈলকুপায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

রাসেল মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহারিয়ার রাসেল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ​বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানকালে মো. শাহারিয়ার রাসেলের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ দেখিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ​এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা