শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ

স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বাড়ি ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার উদ্ধার করা হয়। জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০), পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি ও তার মুরগির খামার থেকে পাওয়া যায়। তিনি কোনো ডিলারশিপ ছাড়াই অবৈধভাবে এসব সার মজুদ করেছিলেন বলে জানা গেছে।

জব্দকৃত সারের সরকারি মূল্য প্রায় ৮০ হাজার ২৫০ টাকা। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য) পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা