বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

বন্ধুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম ভাইয়ের উদ্যোগে বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক আন্তরিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বার (১৪ মার্চ ২০২৬) বিকেলে এক সৌহার্দ্যপূর্ণ ও মনোরম পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কয়েকজন শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রমজানের পবিত্রতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মিলনমেলায় সবাই একত্রে বসে ইফতার করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার টেবিলে খেজুর, জিলাপি, সালাদ, মুরগির রোস্ট, শরবত ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয়।

উপস্থিত অতিথিরা জানান, পবিত্র রমজানে এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। তারা আয়োজককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজক সেলিম ভাই উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা