বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ

বগুড়ার শাজাহানপুর থানার আওতাধীন বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম।

জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথে বনানী স্ট্যান্ডে একটি সিএনজিতে অবস্থান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে তিনি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণের পর নিজ বাসায় অবস্থান করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার চোখে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তার চোখে অস্ত্রোপচার (অপারেশন) করা হতে পারে।

এ ঘটনায় সহকর্মী সাংবাদিকসহ শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা